IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষযেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেনিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতরাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিতভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি : ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবল

রহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবল

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর আহম্মাদী বেগম (এবি)সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন( এবিয়ান) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এবিয়ান ফুটবল ফেস্টিবল সিজন-৪।

গত কয়েক বছরের ন্যায় এবারও এ ফুটবল ফেস্টিবলের আয়োজন করা হয়। শনিবার সকালে র্যালীর মাধ্যমে এ আন্তঃ ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক এবিয়ান এলাকার জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান।

এ উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকে প্রিয় শিক্ষাঙ্গনের মাঠে জড়ো হতে থাকে এবিয়ানরা।জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিযোগীতার। একে একে ৩৪ টি দলের ১৭ টি ম্যাচের পর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের পর টুর্নামেন্টের পর্দা নামে রাতে।চুড়ান্ত খেলায় এসএসসি ২০১১ ব্যাচ ২-১ গোলে ২০০৯ ব্যাচকে পরাজিত করে এবিয়ান ফুটবল ফেস্টিভ্যাল সিজন-৪ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি এলাকার জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এবিয়ান জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক প্রভাষক আহসানউল্লাহ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সদস্য সচিব জাফর আলী টুটুলসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news