IMG-LOGO

শুক্রবার, ৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেবাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ, ৩০ টি হাঁস হত্যার অভিযোগতানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নিহত বেড়ে ৬গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ২গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার, আটক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে তিন ব্যবসায়ীকে পথরোধ ও মারধর করে টাকা, মোবাইল ফোন ছিনকাইয়ের ঘটনার সাথে জরিত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো টমটম গাড়ী ভাড়া করে নাটোরে সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন। এসময় ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একইস্থানে পৌছলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে রক্ষা পায়।

এঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহাক আলীর ছেলে খোকন মন্ডল(৩৫), গোনা মধ্যপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইয়ের ঘটনায় বুক্তভোগী রাফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news