ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-১ (গাজীপুর ক্যাম্প)।
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুরের সুজন মিয়া (২৬), সিংড়ার সোনাপুর গ্রামের আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং এনায়েতপুরের এমদাদুল হক (৩৭)।
এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ থানার ডাকাতি মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-১ (গাজীপুর ক্যাম্প) যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সিংড়া থানায় হস্তান্তর করে র্যাব।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



