IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদের
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা-বটতলা গ্রামে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এই বর্বর ও সহিংস সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার দলদলিয়া ইউনিয়নের বটতলা গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪৫)।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) উপজেলার বটতলা গ্রামে পূর্ব শত্রুতা কিংবা অভ্যন্তরীণ কোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে।

এ ঘটনায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর পুরো বটতলা ও মুশরীভূজা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031