IMG-LOGO

শনিবার, ২০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীররেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধনরাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকার

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকার

মান্দা উপজেলার সাবেক বিএনপি নেতা মনোজিৎ কুমার সরকার

মান্দা উপজেলার সাবেক বিএনপি নেতা মনোজিৎ কুমার সরকার। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার সাবেক বিএনপি নেতা মনোজিৎ কুমার সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার এবং সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু-এর জরুরি সিদ্ধান্তে তাকে এ পদে মনোনীত করা হয়। সংগঠনের উপদপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগের পর তাকে রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দ্রুত জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সেলে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর মনোজিৎ কুমার সরকার এক প্রতিক্রিয়ায় বলেন, “জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ‘জন্মাষ্টমীর ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিটি জেলায় শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে তিনি সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031