ধূমকেতু প্রতিবেদক,সিংড়া: নাটোরের সিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে লাইট হাউজ সফল চাষী প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আদেশ আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কল সেন্টার ম্যানেজার সালমা খাতুন, কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, ট্রেনিং এসোসিয়েট আব্দুল আউয়াল কাফি, ভলেন্টিয়ার ও কৃষকগণ।
সভায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় এবং কল সেন্টারে ফোন দিয়ে কৃষি সমস্যা নারী সহিংসতার কোনো ঘটনা ঘটলে হটলাইন নাম্বারে ফোন দিতে বলা হয়।


