IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দটেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলমখামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছেফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট, সমালোচনার মুখে অমিতাভ বচ্চনইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলাইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিচট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ

পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পুলিশ সুপারের নিদের্শনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উপেজেলার আকবরপুর ইউপির রাউতারা এলাকা থেকে মাদক ব্যবসার অপরাধে তিনজন মাদক ব্যবসায়ীকে ৪০পিচ অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট সহ আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে।

আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো- উপজেলার আকবরপুর ইউপির রাউতারা গামের খলিলের পুত্র কায়ুম (৩৬), মৃত আশরাফুলের পুত্র জাহাঙ্গীর বাবু (৫১) ও মিন্টু’র পুত্র মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০)।

পুলিশ এসময় তাদের কাছ থেকে ব্যবসার ৪০পিচ অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট উদ্ধার করে।

এর আগে পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে অবৈধ জুয়া খেলার সময় সোমবার দিবাগত রাতে আরো ছয়জন জুয়াড়ুকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে জানাগেছে।

আটককৃতরা হলো – নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন – (৪৯), আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন – (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম- (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২), ও মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন – (৫২) । এসময় পুলিশ জুয়া খেলার ২৬৬৮০ টাকা সহ খেলার ৫২টি কাড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

মঙ্গলবার তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী এবং বুধবার ৩জন অবৈধ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news