ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাড়ি ভাড়া দেয়ার আড়ালে ভাড়াটিয়ার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আলেফ (৪৫) নামের বাড়ির মালিক ও কলেজছাত্রী আসমাউল হোসনাকে ( ২৩) আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলা সদরের ঘোষপাড়া বয়লার পট্টিতে। আলেফ চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে এবং আসমাউল হোসনা ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের মৃত আতাউর হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার বিকালে আলেফের বাড়ির দোতলায় ভাড়া ওঠেন ওই কলেজছাত্রী।
আসমাউল হোসনা নওগাঁ সদরের একটি কলেজে পড়াশোনা করে। রবিবার সকালে ওই কলেজছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িত থাকা অবস্থায় আলেফের স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ে তাদেরকে দেখতে পায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



