IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামতপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতজুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহারসিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণপোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনসাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গাড়িতে হামলা, বললেন মারা যেতে পারতামমান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহতমান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায়তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদসিংড়ায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছেআগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করবনিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২জুলাই শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীর

বগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীর

ধূমকেতু প্রতিবেদক : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বগুড়াকে দেশের উত্তর জনপদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং আগামী দিনের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ‘হাব’ হিসেবে গড়ে তোলা হবে। সরকারের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে এখানে প্রায় ৪০০ একর জমিতে একটি নতুন বিসিক (ইঝঈওঈ) শিল্প পার্ক স্থাপন করা হবে, যার কাজ আগামী শীত মৌসুমেই শুরু করার পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার (০৮ আগস্ট) দুপুরে বগুড়ার একটি স্থানীয় হোটেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বগুড়ায় বর্তমানে বিদ্যমান বিসিক শিল্পনগরীটি এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। শিল্প উদ্যোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন এই ৪শ’ একরের বিশাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিল্প পার্কে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, বরং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং উদ্যোক্তাদের জন্য তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থাও রাখা হবে, যাতে শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে তিনি জানান, ডাবল ডিজিট সুদে ঋণ নিয়ে শিল্পায়ন সম্ভব নয়। তাই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্যের উৎপাদন খরচ কমাতে সরকার কাজ করছে। বিসিকের শিল্প প্রকল্পের উদ্যোক্তাদের জন্য ‘ক্রেডিট হোলসেলিং’ স্কিমের অধীনে ঋণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, বগুড়া শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি দেশের কোটি মানুষের কাছে এক আবেগের স্থান। জাতীয় প্রয়োজনে বগুড়ার উন্নয়নে সরকারের সজাগ দৃষ্টি থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি শিল্প এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বগুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল ও সড়ক পথের আধুনিকায়নের কথা জানান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম এম আতিকুর রহমান বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, বগুড়া- ৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসেন-আরা বেগম, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়ার সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্প পার্ক এলাকা পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031