IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> নগর-গ্রাম >> মান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক চর্চা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কমিউনিটি ফ্যাসিলিটেটর, পিয়ার লিডারসহ সংশ্লিষ্ট নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

প্রশিক্ষণে শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর সামাজিক চর্চা মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশু ও নারীর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কীভাবে কার্যকর উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কমিউনিটি পর্যায়ে কর্মরতদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নিজ নিজ এলাকায় শিশু ও নারীর সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031