ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একজন মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে অভিযানে আসা ডিএনসি সদস্যরা অবরুদ্ধ অবস্থা থেকে ৪ ঘন্টা পর মুক্তি পেয়েছে।
বুধবার দুপুরে রহনপুর রেলস্টেশনের পাশের বস্তি (কেডিসি) পাড়ায় অভিযান চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ ,ওই বস্তির চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়নার বাড়িতে প্রায় প্রতিদিনই মাদকের হাট বসে। সেখানে মাদকের পাশাপাশি পতিতাবৃত্তি চালানো হয়। কখনো কখনো সেখানে পথচারীদের আটকে জোরপূর্বক ব্ল্যাকমেলিং করে টাকা পয়সা কেড়ে নেওয়া হয়।চলতি আম মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আম ব্যবসায়ী ও ট্রাক চালকরা প্রায় প্রতিদিনই সেখানে ঘটনার শিকার হচ্ছেন।
বুধবার দুপুরে ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সেখানে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পরে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যায়। সে ডিএনসি,পুলিশ ও ইউএনওর অভিযানের আশ্বাসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়া হয়।
ডিএনসির চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তার সদস্যরা ওই বস্তিতে গেলে স্থানীয়দের সাথে তাদের ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় প্রশাসনের সহায়তায় তার অবসান ঘটে।



