IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে‘জেলাপ্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’শুরুবদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগীপাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠটি সংস্কার চান এলাকাবাসীমান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপির মতবিনিময়মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের প্রাণহানীনিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগজনগনের সেবাই আমার মুল উদ্দেশ্য-আবু সাইদ চাঁদ এমপিগ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের মানববন্ধনপোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুখালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগী

বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুন, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচলেন ভুক্তভোগী

বদলগাছী থানা

বদলগাছী থানা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পাখি কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী হাটের দিন হওয়ায় কাঁচামাল কেনা ও গড়িতে সেই মাল লোড করার জন্য পাখি হাটে যান।

হাটের কাজ শেষ করে দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে রবিউল নামের এক ব্যক্তি ছিলেন। পাখি বদলগাছী ব্রিজের কাছে পৌঁছালে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) বাড়ি যাওয়ার কথা বলে তাঁদের মোটরসাইকেলে ওঠেন।

পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে পৌঁছানোর পর মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তাঁরা মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সময় টুটুলের কাছে লুকিয়ে রাখা একটি বোতলে থাকা পেট্রোলে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পাখির শরীরে আগুন ধরে যায়। পরে তিনি আগুন নেভাতে পাশের পুকুরে লাফ দেন।

পাখির সঙ্গে থাকা রবিউলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় গিয়ে আটক করেন। এ সময় তিনি স্থানীয় জনতার মারধরের শিকার হন বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ ইং মাদকসহ গ্রেপ্তার হয়ে টুটুল জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা হয়েছে, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এ বিরোধের জেরেই পাখির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন বলেন, এ ঘটনায় জড়িত এস এম আসাদুজ্জামান টুটুলকে কেশাইল থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031