IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> নগর-গ্রাম >> নিরাপদ আম রপ্তানির লক্ষ্যে বাঘায় কৃষকদের সাথে মতবিনিময়

নিরাপদ আম রপ্তানির লক্ষ্যে বাঘায় কৃষকদের সাথে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ আম রপ্তানির লক্ষ্যে আম চাষী, ব্যবসায়ী ও রপ্তানিকারক কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পাকুড়িয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান স্বাগত বক্তব্যে বলেন, সারাদেশ জুড়ে বাঘার আমারে সু-খ্যাতি রয়েছে। বিগত কয়েক বছর থেকে এ অঞ্চলের আম রপ্তানী করা হচ্ছে দেশের ডন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক বাজারে। হরটেক্স ফউন্ডেশান থেকে শুরু করে দেজের বিভিন্ন কম্পানী এখানকার আম বিদেশে রপ্তানী করছেন। এ জন্য স্থানীয় সাংসদ এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের ব্যাপক প্রচেষ্টা ও অবদান রয়েছে।

শফিউল্লাহ্ বলেন, বাঘা থেকে কম খরচে কি ভাবে ভাল আম বিদেশে রপ্তানী করে লাভবান হওয়া যায় সে সম্পর্কে গত তিন বছর পুর্বে বালাইনাশক কম্পানী র‌্যাভেল গ্রুপ “ফুট ব্যাগিং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে সেমিনার করেন। সেখানে এ অঞ্চলের প্রায় শতাধিক লিড ফার্মার-সহ অর্ধশতাধিক ব্যবসায়ীদের আমন্ত্রন করা হয়। এ পদ্ধতি চালু হওয়ার পরে আমের গুনগত মান বেড়েছে এবং গত কয়েক বছর থেকে তাঁরা বিদেশে আম রপ্তানী করে লাভবান হচ্ছেন।

সকাল ১১ টায় রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে গ্যানগর্ভ মূলক বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার পরিচালক এ কে এম মনিরুল আলম। তিনি নিরাপদ আম রপ্তানির লক্ষ্যে কৃষকদের অনপ্রানীত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) উম্মে ছালমা, ঢাকা,আসাদগেট হর্টিকালচার সেন্টারের সিনিয়র হর্টিকালচারিস্ট আব্দুল্লাহ আল মাহমুদ।

উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আম চাষী, ব্যবসায়ী ও রপ্তানিকারক প্রতিনিধি-সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন প্রায় দুই শতাধিক কৃষক উন্নত পদ্ধতিতে আমা রপ্তানী মূলক এই সেমিনারকে ইতিবাচক হিসাবে দেখেন এবং উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উপজেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, বাঘায় আম বাগান রয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে। খাদ্য শস্যের পাশা-পাশি অর্থকরী ফসল হিসেবে এখানে আমই প্রধান। প্রতিবছর উপজেলার কৃষকরা শুধু আম বিক্রি করে অর্থ উপারজন করেন ৭ থেকে ৮ শ কোটি টাকা।

বাঘার লিড ফার্মার আশরাফুদৌল্লা ও মহাসিন আলী বলেন, সরকার বিভিন্ন উপজেলায় ধান-সহ সবজি চাষীদের সহায়তা দিয়ে থাকেন। এদিক থেকে আমরা আম চাষীরা যদি বাগান পরিচর্চার জন্য অর্থ সহায়তা (ঋণ) পেতাম তাহলে অনেকেই উপকৃত হতেন। তাঁরা এ বিষয়ে সরকারের উধতন কর্তপক্ষের দৃষ্টি কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31