IMG-LOGO

মঙ্গলবার, ৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধারগোদাগাড়ীতে ১৫০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে এক লাখ ৮হাজার টাকা জরিমানানাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীতে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রপ্তদের মিলনমেলানারায়ণগঞ্জে এসআরবি-০৫ ও ১১ যৌথ অভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক‘আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর’গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার’মহাদেবপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগমান্দায় নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধারইউক্রেনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, অন্তত ২৬ জন নিহতমিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশনরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র, কুটিরশিল্প ও পণ্য মেলার উদ্বোধনবিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস সংঘর্ষ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​সোমবার (০২ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ রেলস্টেশন বস্তি এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল।

​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মোঃ মাসুম আলী (৩০) এবং মোঃ মেজর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

​এসআরবি সূত্রে জানা যায়, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারামারি ও সংঘর্ষ চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বাহিনীটির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই দুই আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১নং আসামী মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কসটেপে মোড়ানো ০৩টি তাজা ককটেল এবং ২নং আসামী মেহেদী হাসানের ডানহাত থেকে ০১টি কাঠের হাতলযুক্ত রামদা জব্দ করা হয়।

​এ বিষয়ে এসআরবি কর্মকর্তা জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31