ধূমকেতু প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে হতে অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী এবং সদর কোম্পানী, এসআরবি-১১, নারায়ণগঞ্জ।
সোমবার ২ নভেম্বর ১২টা ৩০ মিনিটে এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের যৌথ আভিযানে ৯৮৭০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে । গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ট্রাকযোগে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে যৌথ চেকপোষ্ট স্থাপন করে । ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায়ে ট্রাকে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ট্রাকটিসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক ।
আটককৃত ব্যক্তিরা হল:
১। রাজশাহী জেলার চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার একাব্বর আলী ছেলে মোঃ ইয়াদুল ইসলাম (৪০),
২। রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নয়ন ইসলম (২৪)কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদ্বয়কে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।



