ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটসের ছয় দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী নাটোরে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুর বারোটায় রাণী ভবানী রাজবাড়িতে ক্যাম্পুরীর মেইন এরিনাতে শাপলা কাব এ্যাওয়ার্ডপ্রাপ্তদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ কাহারুল ইসলাম জয়, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুমু পোদ্দার।
বাংলাদেশ স্কাউটস, , রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ আঞ্চলিক কমিশনার মো. সাইফুল ইসলাম, ৭ ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী প্রোগ্রাম চীফ মোঃ কাহারুল ইসলাম জয়, কুমিল্লা অঞ্চলের যুগ্ম সম্পাদক লিমন মিয়া, ২ নং সাব ক্যাম্প চীফ আকবরী ।
এছাড়া অংশগ্রহনকারী আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের এক হাজার ৬০০ শিক্ষার্থী বাধা পেরিয়ে উচ্ছাসে অংশগ্রহন করে। এসব বাধার মধ্যে কমান্ডো ব্রীজ, সুইগার স্টেপ, ভ্যালে ক্রসিং, স্পাইডার জাম্প, নেট ক্রুলিং উল্লেখযোগ্য। রাতে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী শাপলা কাব এ্যাওয়ার্ড গ্যাদারিং উপ- কমিটির ডাইরেক্টর মোঃ রবিউল ইসলাম, ।
অনুষ্ঠানে এ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী মেধাবী কাববৃন্দ এ্যাওয়ার্ড প্রাপ্তির সফলতা, প্রতিবন্ধকতা সম্পর্কে স্মৃতিচারণ করেন। তাঁরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করেন। সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।



