IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহত
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে করোনা টিকা নিতে মেয়রের আহ্বান

ধামইরহাটে করোনা টিকা নিতে মেয়রের আহ্বান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : কোভিড-১৯ মোকাবিলায় দেশের মাটিতে রচিত হলো এক নতুন ইতিহাস। অবশেষে নিন্দুকদের নিন্দার তোয়াক্কা না করে সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে আনুষ্ঠানিক ভাবে করোনার ভ্যাকসিন নেওয়ার উদ্বোধন করা হয়েছে। ১ম দিনে ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ধামইরহাট থানার ওসি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।

রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় প্রথম ভ্যাকসিন নিয়ে এ যাত্রার উদ্বোধন করেন। এর পর পরই ভ্যাকসিন গ্রহন করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ বাহিনী ও বিজিবি’র সদস্যরা। ১ম দিনে ৫৭ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে হাসপাতাল সূত্র জানায়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। ভ্যাকসিন গ্রহণের পর সকলেই জয়বাংলা ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান নির্ভয়ে ধামইরহাট পৌরসহ উপজেলার সর্বস্থরের জনগনকে ভ্যাকসিন নেওয়ার আহŸান জানান।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, আমি ভ্যাকসিন নিয়েছি, যাতে করে সকলেই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ হন, ভ্যাকসিন নিয়ে আমার কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ করিনি।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘আমি ও ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন আমরা ভ্যাকসিন নিয়েছি, সকলেই রেজিষ্ট্রেশন সাপেক্ষে ভ্যাকসিন নেবেন তাকে কোন সমস্যা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31