IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> দেশের উন্নয়নে খেলাধুলার উন্নয়ন : খাদ্যমন্ত্রী

দেশের উন্নয়নে খেলাধুলার উন্নয়ন : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, দেশের উন্নয়নে খেলাধুলার উন্নয়ন। দেশের উন্নয়নের পাশাপাশি খেলাধুলা উন্নয়ন অব্যাহত রাখতে হবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। খেলাধুলা করলে শরীর সুস্থ্য থাকে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রোববার রাতে নওগাঁর পোরশায় সরাইগাছি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন খেলা ঢাকা নিজ বাস ভবন থেকে মোবাইল ফোনে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হিসাবে কথাগুলি তিনি বলেন।

উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নে সকলে এক সঙ্গে কাজ করবেন এবং কারো কথায় বিভভ্রান্ত না হয়ে সরকারের সাথে থাকবেন। মহামারি করোনার মধ্যেও দেশের উন্নয়ন হচ্ছে। অনেকে বলেছিল এই মহামারি করোনায় না খেয়ে অনেক মানুষ মারা যাবে। কিন্তু কেউ না খেয়ে মরে যায়নি। এসময় তিনি সকল জনগণকে সজাগ থাকতে বলেন। খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওবাইদুল্লাহ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, যুবলীগ নেতা মোশারফ হোসেন, আবু রাইহান মুন্না সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরাইগাছি মোড় জিরোপয়েন্ট ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করেন।

খেলা পরিচালনা করেন, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন ও যুবলীগ নিতপুর ইউনিয়ন সভাপতি জামিল সরকার। রাত ১২টায় খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31