IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে এক সপ্তাহে টিকা নিলেন ২ হাজার ৪শ ৮৩ জন

নিয়ামতপুরে এক সপ্তাহে টিকা নিলেন ২ হাজার ৪শ ৮৩ জন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : দেশব্যাপী মহামারী করোনাভাইরাস কোভিড ১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। গত এক সপ্তাহে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে (গত রোববার পর্যন্ত) ২ হাজার ৪শ ৮৩ জন ব্যক্তি টিকা গ্রহন করেছেন। টিকা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রচার- প্রচারনা করা হচ্ছে। তাই দিন দিন টিকা গ্রহনের আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। পাশাপাশি সামান্য কিছু সমস্যা ছাড়া নিবন্ধন এর কাজও চলছে সুন্দরভাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, গত রোববার (৭ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, ওসি (তদন্ত) হুমায়ন কবির টিকা গ্রহন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ওই দিন সুরক্ষা অ্যাপে নিবন্ধিত সচেতন নাগরিক হিসেবে প্রথম ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তারসহ অনেক ব্যক্তি করোনা টিকার প্রথম ডোজ গ্রহন করেন। প্রথম কয়েকদিন কোভিড ১৯ টিকা গ্রহনে সাধারণ মানুষের অনাগ্রহ লক্ষ করা গেলেও দিন দিন আগ্রহ অনেক বাড়ছে। বর্তমানে নিয়ামতপুর উপজেলা নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে টিকা গ্রহনের দিক থেকে ভালো অবস্থানে রয়েছে। প্রচার-প্রচারনাও ভালো চলছে।

অপরদিকে গত এক সপ্তাহে (৭ ফেব্রæয়ারি থেকে ১৩ ফেব্রæয়ারী পর্যন্ত) নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ হাজার ৮শ ৪৬ জন টিকা গ্রহনের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন। এদের মধ্যে গত এক সপ্তাহ গত রবিবার পর্যন্ত ২ হাজার ৪শ ৮৩ কোভিড ১৯ টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭শ ৭৯জন এবং মহিলা ৭শ ৪ জন।

প্রথম দিনে কোভিড ১৯ টিকা গ্রহনকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, গত এক সপ্তাহে উপজেলার ২ হাজার ৪শ ৭৯ জন পুরুষ মহিলা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। ১ম দিনে আমি ও উপজেলা নির্বাহী অফিসারসহ অনেকেই টিকার প্রথম ডোজ গ্রহন করেছি। এই টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই সাধারণ মানুষের উচিৎ এখনই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহন করা। তিনি আরো বলেন, টিকা নেওয়ার জন্য অ্যাপে নিবন্ধিত হওয়ার জন্য উপজেলার সর্বত্র মাইকিংসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মিদের দ্বারা প্রচার- প্রচারনা চালিয়েছি। তারপরেও অধিকাংশ মানুষদের সুরক্ষা অ্যাপ সম্পর্কে কোন ধারনা না থাকায় টিকা দেওয়ার জন্য তারা সুরক্ষা অ্যাপ ব্যবহারে উৎসাহিত হচ্ছেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31