IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাপাহারে ২৬২৬ খামারি পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা

সাপাহারে ২৬২৬ খামারি পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁন সাপাহার উপজেলার খামারীরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রাণীসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্থ্য প্রায় ২৬২২ জন খামারির মাঝে প্রনোদনা প্রদান করা হয়েছে।

জানা গেছে, সর্বনিম্ন ৩৩৭৫ টাকা থেকে ২২৫০০ টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনা প্রদান করা হচ্ছে। মোট ৩ কোটি ১৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৫ টাকা পাচ্ছেন এই উপজেলার খামারিগন।

সরেজমিনে কয়েকজন খামারির সাথে কথা হলে তারা জানান, করোনা মহামারীর কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ফলে অনেক খামারি তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলেও জানান তারা। প্রধানমন্ত্রীর করোনা প্রণাদনার টাকা পেয়ে খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খামারিগণ।

সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের মানুষের কথা চিন্তা করে সব সময় কাজ করে থাকে। এই মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত খামারিরা যে করোনা প্রণোদনা পেলেন এর জন্য উপজেলা বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলাতে আর দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস ভাবে কাজ করছেন- তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এই করোনা প্রণোদনা প্রদান করা।

সাপাহার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেবনাথ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত করোনা পরিস্থিতির জন্য ক্ষতিগ্রস্থ খামারিরা যে প্রণোদনার টাকা সরাসরি পাবেন, তা দিয়ে সাপাহার তথা সারা দেশের খামারিরা গবাদিপশু পালনে উদ্বুদ্ধ হবে। এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপজেলা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন এবং শুভেচ্ছা প্রদান করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31