IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রি
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে গোমস্তাপুরের বধ্যভূমিগুলো

অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে গোমস্তাপুরের বধ্যভূমিগুলো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর উপজেলায় অযত্ন-অবহেলায় অভাবে হারিয়ে যাচ্ছে ৭১’র বধ্যভূমিগুলো। উপজেলায় ৩টি স্থানে বধ্যভূমি রয়েছে। তার মধ্যে শুধু রহনপুর রেল স্টেশনের পাশে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত বধ্যভূমির সীমানা প্রাচীর রয়েছে। তাছাড়া বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে অবস্থিত ১৭ বীর মুক্তিযোদ্ধা ও ১৮ জন এলাকাবাসী শহীদদের স্মরণে করা স্মৃতি স্তম্বটি তৈরি করা হলেও সীমানা প্রচীর না থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

প্রতিবছর স্বাধীনতা ও বিজয় মাস এলেই এ এ বধ্যভূমিগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়। বছরের বাকি সময় থাকে অযত্ন-অবহেলায়। স্বাধীনতার ৫০ বছর পরও সেগুলো সংরক্ষনের কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। দিনদিন স্মৃতিস্তম্ভের কংক্রিট গুলো খসে পড়ছে।

উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নেজামুদ্দিন জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯ সেপ্টেম্বর সকালে ওই এলাকার প্রায় ৩’শ সাধারণ মানুষকে গণহত্যা করা হয়েছিল। যাদের মধ্যে ১৩৩ জনের নাম পরিচয় জানা গেলেও বাকিদের পাওয়া যায়নি। সেদিন ধর্ষিত হয়েছিল ওই এলাকার বহু নারী। এলাকার কয়েকজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। যাদের মধ্যে ১১ জনের বাড়ি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে। বধ্যভূমি, গণকবর ও যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো এবং শহীদদের নামগুলো সঠিকভাবে সংরক্ষণের দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।তারা জানান, জাতীয় স্বার্থে এসব স্থান সংরক্ষণ করা জরুরী।

১৯৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালীন গোমস্তাপুর উপজেলা ছিল ৭ নং সেক্টরের অধীনে। সে সময় পাকিস্তানি বাহিনী এ উপজেলায় বিভিন্ন স্থানে নৃশংসভাবে হত্যাকান্ড ঘটিয়েছিল। আর এ নির্মমতার রাজ স্বাক্ষী হয়ে আছে কয়েকটি বধ্যভূমি ও গণকবর। মুক্তিযুদ্ধে গোমস্তাপুর উপজেলায় কয়েকশো মুক্তিযোদ্ধাসহ প্রায় ১০ হাজারেও বেশি সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদর বাহিনী। যার সাক্ষী রহনপুর রেল স্টেশন এর পার্শ্বে বধ্যভূমি । ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন এর উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ সহ গণকবরটি সীমানা প্রাচীর তৈরি করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930