IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> এসএসসিতে পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ

এসএসসিতে পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এই হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। তবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে মোট এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় এক হাজার ৪৪৯টি কম।

আজ রোববার (১২ মে) এসএসসি-২০২৪ এর ঘোষিত ফলাফল ও ২০২৩ সালের ফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায়।

ফলাফলে দেখা যায়, চলতি বছর মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন। যা এসএসসি-২০২৩ এ তুলনায় এক হাজার ৪৪৯টি কম। গত বছর মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ এবং জিপিএ ৫ পায় এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

বিভাগভিত্তিক জিপিএ-৫ এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবার জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী। পরের অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। তৃতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী।

দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন। কুমিল্লা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষাবোর্ড জিপিএ-৫ পেয়েছে রিশাল ৬ হাজার ১৪৫ জন শিক্ষার্থী। সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

অপর দিকে মাদরাসা শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৮ জন শিক্ষার্থী।

পাসের হার বিশ্লেষণে দেখা যায়, এ বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। যেখানে ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৯৩ শতাংশ, যশোর বোর্ডে ৯২ দশমিক ৩২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৪ দশমিক ৯৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ৩৫ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের ৮১ দশমিক ৩৮ শতাংশ ও মাদরাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31