IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ তৃতীয়ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

আজ তৃতীয়ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

ইসি, নির্বাচন কমিশন

ধূমকেতু নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের প্রতীক বরাদ্দ হবে আজ। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

আজ সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। প্রতীক বরাদ্দ নিয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। গতকাল ছিল এ ধাপের ১১২ উপজেলার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপের ১১২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৯ মে।

এই ধাপে তিনটি পদে মোট ১ হাজার ৫৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস-চেয়ারম্যান ৬১৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪০০ জন।

তৃতীয় ধাপে ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচ জন ভোটছাড়াই জয়ী হন।। সংশ্লিষ্ট উপজেলাগুলো হলো চট্টগ্রামের চন্দনাইশে মহিলা ভাইস-চেয়ারম্যান, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান, যশোরের অভয়নগরে ভাইস-চেয়ারম্যান, সুনামগঞ্জের ছাতকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এক জন করে মনোনয়নপত্র জমা দেন। আর কোনো প্রার্থী না থাকায় সংশ্লিষ্টরা ভোট ছাড়াই জয়ী হতে যাচ্ছেন।

প্রার্থিতা প্রত্যাহারের পর বিনা ভোটে বিজয়ীর সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, এবার চার ধাপে উপজেলার ভোট হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় গত ৮ মে। দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলার ভোটগ্রহণ হবে ২১ মে; তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন।

প্রথম ধাপে ২১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আইনি জটিলতার কারণে কিছু উপজেলার ভোট স্থগিত রাখা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31