IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ভূমিহীনের অত্যাচারে অতিষ্ঠ নিরিহ পরিবার

নিয়ামতপুরে ভূমিহীনের অত্যাচারে অতিষ্ঠ নিরিহ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সকাল হলেই অকথ্য ভাষায় গালি গালাজ, মিথ্যা অপবাদ, শব্দ দূষণে এলাকা বসবাসের অযোগ্য করে তোলা। ঘটনাগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঐ এলাকায় বসবাসরত একটি নিরিহ পরিবার অতিষ্ঠ হয়ে পড়েেছ বসবাসে। সরকারী রাস্তার জায়গার উপর বাড়ী করে আছে, তার উপর স্থায়ী বসবাসরত নিরিহ পরিবারকে প্রতি নিয়ত অত্যাচার। ঘটনাটি উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল হুচুকপাড়ায়। অতিষ্ঠি হয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের অত্যান্ত নিরিহ ব্যক্তি মৃত হাসুমুদ্দিনের ছেলে সালেক। সে রসুলপুর ইউনিয়নের টগরইল মৌজার ১৪৮৬ দাগের জমি ৩৫ বছর আগে ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছেন। ১৫ বছর পূর্বে বাড়ী করে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের ভূমিহীন আবুল হোসেনের ছেলে আলিম সরকারী রাস্তার জায়গা একই গ্রামের মৃত- সইমুদ্দিনের ছেলে মজিবুল হকের নিকট হতে মৌখিকভাবে ক্রয় করে বাড়ী নির্মাণ করে বসবাস করছে। আলিম রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে বাড়ী করে আসছে আবার নিজস্ব সম্পত্তির উপর বসবাসরত সালেক ও তার পরিবারকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে।

ভুক্তভোগী সালেক এ প্রতিবেদককে বলেন, আমি ৩৫ বছর পূর্বে ১৪৮৬ দাগের সম্পত্তি ক্রয় করি। ১৫ বছর পূর্বে বাড়ী করে শান্তপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু ভূমিহীন আলিম আমার বাড়ীর পাশে সরকারী রাস্তার উপর বাড়ী করে আমার বাড়ীর সামনে রাস্তার জায়গাও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। শুধু রাস্তার জায়গা দখল নয় বিভিন্নভাবে আমার ও আমার পরিবারের উপর অন্যায় অত্যাচার করে চলেছে। অকথ্যভাষায় প্রতি নিয়ত গালি গালাজ, বাড়ীর আশ পাশে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণসহ চলাফেরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি। বলতে গেলে মারমুখী হয়ে উঠে। আমি সাদাসিধে ব্যক্তি। তাই প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তারপরেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।

আলিমের স্ত্রী নূরজাহান বলেন, আমরা মৃত- সইমুদ্দিনের ছেলে মজিবুলের কাছ থেকে মৌখিকভাবে ৩০ হাজার টাকায় রাস্তার জায়গা ক্রয় করে বাড়ী করে বসবাস করছি। আমাদের কাছে কোন লিখিত কাগজ নাই।

এ বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তহছেন আলী বলেন, যেহেতু জায়গা সরকারের তাই আমার কোন কিছু করার নাই। বিষয়টি উপজেলা ভূমি অফিস দেখবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31