IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

বাউয়েটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ১৭ মার্চ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে আটটায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন। সকলের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বাউয়েট প্লাজা থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজায় ফিরে আসে।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে সকাল সাড়ে নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল।

প্রধান অতিথি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন অনুপ্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে পড়ুক গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তাঁকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হবে।’

ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হামিদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের সিনিয়ার প্রভাষক মইনুল ইসলাম এবং কর্মচারী খাইরুল ইসলাম।

স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা ও কর্মচারীগণ। করোনা পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী ঘরে বসে জুম প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করে।

এছাড়া বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত, দেশের সুখ, শান্তি ও সমৃদ্বি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করে তবারক বিতরণের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পোসের গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন, রঙিন কাপড়ের পতাকা দিয়ে সুশোভিত করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31