ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় মোটরসাইকেলের ধাক্কায় এনামুল হক (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার সকালে ৭টার চৌডালা- বেলাল বাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত এনামুল বেলাল বাজারে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় এনামুল।
গোমস্তাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস, মোটরসাইকেলের ধাক্কায় ১ বৃদ্ধ ব্যক্তি নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news