ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সড়ক দূর্ঘটনায় আরমান হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরমান উপজেলার সুবর্ণপুর গ্রামের সিদ্দিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আরমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পত্নীতলা থানার এস আই জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ ট্রাক্টর আটক করা হয়েছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news