IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ৯৯৯-এ ফোন, যুবক আটক

৯৯৯-এ ফোন, যুবক আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : তরুণীকে উত্ত্যক্ত করতেন দুই যুবক। একপর্যায়ে ওই তরুণীকে বশীভূত করার উদ্দেশ্যে তার শরীরে তেল পড়া ও পানি পড়া ছুঁড়ে মারেন যুবকরা।

এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে পুলিশ দুই যুবকের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

আটক ব্যক্তির নাম আব্দুল হাই (৪০)। তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

রোববার (২৮ মার্চ) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের মালমপাড়া এলাকা থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে দুজন ব্যক্তি এক তরুণীর গায়ে তরলজাতীয় পদার্থ ছুড়ে মেরেছে। তরুণীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালাতে চেষ্টা করে কিন্তু এলাকার লোকজন ধাওয়া করে একজনকে আটক করে। আরেকজন পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে বিষয়টি রাজশাহীর গোদাগাড়ী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায় ৯৯৯- এর পক্ষ থেকে। এরপর গোদাগাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, এলাকাবাসীর সহযোগিতায় একজন অভিযুক্ত উত্ত্যক্তকারীকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণী (২৪) একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী। অভিযুক্ত দুই ব্যক্তি তরুণীকে কর্মস্থলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় তরুণী স্কুটি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে অভিযুক্ত দুই ব্যক্তি তরুণীকে বশীভূত করার উদ্দেশ্যে তার গায়ে তেল পড়া ও পানি পড়া ছুড়ে মারে।

অভিযুক্ত অপর ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে বলে জানান জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31