IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জাতির পিতার সর্ববৃহৎ ‘মানব লোগো’ প্রদর্শন

জাতির পিতার সর্ববৃহৎ ‘মানব লোগো’ প্রদর্শন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানব লোগো প্রদর্শন করা হলো বরিশালে। মঙ্গলবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ মানব লোগো প্রদর্শন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন আয়োজিত এই মানব লোগো প্রদর্শন ঘিরে বঙ্গবন্ধু উদ্যানের চারপাশে শত শত মানুষের ভিড় জমেছে।

বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রায় দুই লাখ স্কয়ার ফুট আয়োজনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর এ লোগো প্রদর্শন করছেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তায় মাঠের চারপাশে প্রস্তুত রয়েছে আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে এই লোগো।

এক হাজার ৩৫০ ফুট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফুট প্রস্থবিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে দুই হাজার ৪০০ স্কয়ার ফুটজুড়ে।

এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফুট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফুটজুড়ে।

তাছাড়া এ প্রদর্শনীতে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম এবং সিটি করপোরেশনের স্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে।

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী ওয়ার্ল্ড গিনেস বুকে স্থান করে নিতে পারবে বলে আশাবাদী লোগো প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, গত এক মাস ধরে প্রায় দুই হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে লোগো প্রস্তুতিতে দিন-রাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহের সৃষ্টি হয়েছে।

এদিকে লোগো প্রদর্শন ঘিরে আসা মানুষদের জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31