IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জে ১৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল ইসলাম (৩০) ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজেদুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন রাজাপুর দক্ষিণপাড়া এলাকার আজাহার মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ মোড়ের উত্তর পার্শের বাঁশের হাট রেললাইন সংলগ্ন বালির মাঠের উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার কাছ ছেকে ০২ টি মোবাইল এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ আরও জানায়, একই দিনে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ দত্তকুশা কালিপুর রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে রাসেল সরকার (১৯) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ০১ টি মোটর সাইকেল, ০১ টি বার্মিজ চাকু, ০১ টি লোহার নোস প্লাশ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চরিয়াশিকার উত্তর পাড়া এলাকার সাইফুল ইসলাম সরকারের ছেলে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31