IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> সাপাহার সদর ইউপির উদ্যোগে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

সাপাহার সদর ইউপির উদ্যোগে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নে করোনা সুরক্ষায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের জয়পুরে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করের ইউপি চেয়ারম্যান আকবর আলী। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুবলীগ সভাপতি নইমদ্দিন, ছাত্রলীগ আহবায়ক রাসেল রানা, ইউপি সচিব মহিদুল হক, ইউপি সদস্য-সদস্যা, আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির দিক নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে সংক্রমণ বিস্তার বোধে ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগীতায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সাপাহার সদর ইউনিয়নের উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ৩৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাস্ক কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ৬ টা থেকে ইউনিয়নের তাজপুর, নুরপুর, ফুরকুটিডাঙ্গা, বৈদ্যপুর, বিদ্যানন্দী ও পিছলডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়নে একযোগে ৯ টি ওয়ার্ডে ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটির নেতাকর্মীদের সহযোগীতায় বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31