ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি গিয়ে উপহার হিসেবে ফলমূল সহ তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন (নয়ন)।
শুক্রবার (১৬ এপ্রিল) পবিত্র জুম্মার নামাযের পর সকল মুসল্লিদের সাথে মতবিনিময় শেষে করোনায় আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন তিনি।
এছাড়াও ইলিমপুর মোড়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণের পর সাপাহার সরকারী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত করোনা আইসোলেশন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রুহুল আমিন।


