IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৫

নিয়ামতপুরে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বোরো ধান কাটাকে কেন্দ্র করে তীর ধনুক নিয়ে দুই পক্ষের আদিবাসীদের সংঘর্ষে ১ জন নিহত ও ২ মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দুপুর ৩টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাসনা ধানের ক্ষেতে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের মৃত লাল মহাদেবের ছেলে শ্রী ক্ষিতিশ কুজুর (৫০), শ্রী সেবেনের ছেলে শ্রী মিলন (২৭), মৃত সামীর সরদারের ছেলে শ্রী লক্ষিন্দর (৫০), মৃত বিফলের ছেলে শ্রী সুশান্ত (৩৫) এবং গৈল গ্রামের মৃত- গিরিসের ছেলে শ্রী সবিলাল (৪০)।

স্থানীয়রা জানায়, উপজেলার পাড়ইল ইউনিয়ন বান্দইল বিচিবাড়ী গ্রামের মৃত তারণ সরদারের আরএস রেকর্ডভুক্ত ৩ একর ৫৬ শতক জমি মৃত মসি সরদারের ছেলে বুধু সরদার, তারানু সরদার, বিধানের ছেলে খোকা টপ্প, মৃত তারণ সরদারের ছেলে বিধান সরদার বোরাধান রোপন করেন।

বুধবার বেলা ৩টায় উল্লেখিত ব্যক্তিরা বোরো ধান কাটতে গেলে মাসনা গ্রামের জগলালের ছেলে বঙ্গপাল তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে হাসুয়া, তীর ধনুকসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করলে বান্দইল বিচিবাড়ী গ্রামের মসি সরদারের ছেলে বুধু (৬০), তারানু (৬৫), মন্টুর স্ত্রী বুঝমনি (৫০), মৃত খগনার ছেলে সারিতন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার হরিসপুর দেওপুরা গ্রামের মজিদের ছেলে বিজয় (১৫), পোরশা উপজেলার নোনাহার গ্রামের সিনাই এর মেয়ে কবিতা (১৯), এবং আক্রমনকারীদের মাসনা গ্রামের মহাদেবের ছেলে অতিস কুজুর (৫০), দেবেন্দ্রর ছেলে রিপন (৩০), প্রসান্ত (৩৫) আহত হয়। আহতদের প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধু (৬০) মারা যায়।

বাঁকী আহতদের মধ্যে গুরুতর হওয়ায় সারিতন এর হাতে তীর ধনুক বিদ্ধ অবস্থায় এবং কবিতা, এবং তারানুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার আহমেদ জানান, প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আগেই বিজয়, সারিতন এবং কবিতাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধু এবং তারানুকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। এমতাবস্থায় বুধু মারা যায়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। তাৎক্ষনিক ৫জনকে আটক করতে সক্ষম হয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31