IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ১৪০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মহাদেবপুরে ১৪০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এমন প্রতিপাদ্যে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি।

সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন, ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুন চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. আসিব উল ইসলাম, ডা. আল ইমরান খাঁন, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনে সফাপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাহিদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহাদত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্টিকর খাবারের প্যাকেটে ছিল সাড়ে ৪ কেজি চাল, আড়াই কেজি আলু, তেল ৫শ গ্রাম, লবণ ৫শ গ্রাম, মসুর ডাল ৫শ গ্রাম, ছোলা ৫শ গ্রাম এবং পিয়াজ ১ কেজি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন বলেন, উপজেলা সদরের ১৪০ জন দুস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে এসব পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে ওঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেটের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সম্পর্কে অবহিত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31