IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে বিষ প্রয়োগে দুই বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ

ধামইরহাটে বিষ প্রয়োগে দুই বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ধানক্ষেতে বিষ প্রয়োগ ও কেটে ২ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

ধামইরহাট উপজেলার বেনিদুয়ার (হরিতকিডাঙ্গা) গ্রামের লোকমান আলীর ছেলে মহসিন আলী অভিযোগে জানান, তার বাড়ীর নিকটবর্তী কোকিল মৌজায় পিতার ক্রয় সূত্রে প্রাপ্ত আরএস ৩৭ নং খতিয়ানের ৩০১ ও ৩০২ নং দাগের ৮১ শতক জমিতে কোকিল গ্রামের আছির উদ্দিনের পুত্র জবেদুল ইসলাম জাকির (৪০) ও তার পিতা আছির উদ্দিন (৬৫) আক্রোশ বশত বিষ প্রয়োগ করে ও কাঁচা ধান কেটে নষ্ট করে। এতে মহসিনের প্রায় ৫০ হাজর টাকার ক্ষতি হয়।

মহসিন আলী জানান, ‘ইতিপূর্বে ২০১৬ সালে উক্ত অভিযুক্তরা জমি জবরদখলের হুমকি দিলে ৬ নং জাহানপুর ইউনিয়ন পরিষদে গ্রামআদালতে অভিযোগ দেই, এবং ২০১৭ সালে ১ নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে অভিযোগ দিলে গ্রাম আদালত কাগজ-দলিল যাচাই পূর্বক আমার পিতার দলিল সঠিক মর্মে মতামত প্রদান করেন।

উল্লেখ্য যে, ১৯৬৭ সালে অভিযুক্ত আছির উদ্দিন নাবালক থাকাকালে তার পিতা তছাই মন্ডল ওরফে তছির উদ্দিন ৪৯ শতক জমি আমার পিতা লোকমান আলী বরাবর খোশ কবলা দলিল করিয়া দেন এবং ১৯৭৭ সালে অভিযুক্ত আছির উদ্দিন ৩৭ নং আরএস খতিয়ানের উল্লেখিত ৮১ শতক জমির সমুদয় আমার পিতা লোকমান আলী বরাবর রেজিষ্ট্রি করিয়া দিয়া আছির উদ্দিন উক্ত জমিতে স্বত্তহীন হন। পরবর্তীতে ২০১৬ সালে আছির উদ্দিন ও তার পুত্র জবেদুল ইসলাম জাকির উক্ত জমি জবর দখলের হুমকি দিলে নওগাঁ বিজ্ঞ সহকারি জজ আদালতে ১০৭/২০১৬ চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা রুজু করিলে বিজ্ঞ আদালত ২০২০ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রদান করেন। অভিযুক্ত জবেদুল ইসলাম জাকির ও তার পিতা আছির উদ্দিন অতি লোভে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের পাঁয়তারা করছে।’ অভিযুক্ত জবেদুল ইসলাম জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করাহলে তিনি ইউনিয়ন পরিষদে গ্রাম্য শালিস ও আদালতের মামলার কথা স্বীকার করেন, কিন্ত ধানে বিষ প্রয়োগ ও কেটে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন, এবং বিষয়টি কেউ আপোষ করে দিলে তাদে সম্মতি আছে বলে জাকির জানান। ধান নষ্টকারির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থার দাবীতে ধামইরহাট থানায় অভিযোগ দেন মহসিন আলী।

তদন্তের দায়ীত্বপ্রাপ্ত এস.আই মোমিন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ধামইরহাট থানার অফিসার ইন্চার্জ আবদুল মমিন বলেন, ‘আমার দায়িত্ব দেয়া অফিসারের নিকট থেকে প্রকৃত ঘটনার বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31