IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> পবিত্র রমজান মাসে নিয়ামতপুর ছাত্রলীগের সেহরী বিতরণ

পবিত্র রমজান মাসে নিয়ামতপুর ছাত্রলীগের সেহরী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগের নেতারা। কেউই যখন আক্রান্ত হয়নি তখন থেকেই জনসচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় পবিত্র রমজানে সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থানরত বাজারের সকল নৈশ্য প্রহরী, লেদ মিস্ত্রী, কাঠের মিস্ত্রী এবং অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্রলীগ।

শনিবার (২ মে) ভোরে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে সেহরি বিতরণ কর্মসূচিতে উপজেলা সদরের সকল নৈশ্য প্রহরী, লেদ মিস্ত্রী, কাঠ মিস্ত্রীসহ অসহায়-দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে অনেক অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে রমজান মাসে এ সেহরিতে তাদের রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেহরী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশিকুজ্জামান আশিক, মেপন্ডিত, অভি, সাঈদসহ অন্যান্যে নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31