ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দেশব্যাপী করোনাকালীন লকডাউন চলার জন্য অনেক দিনমজুর ও খেটে খাওয়া সাধারন মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পরেছে। সেই সকল কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। আর এই খাদ্য সামগ্রী বিতরণের কাজের সার্বিক সহযোগিতার প্রদান করছেন পাবনা জেলা যুবলীগের নেতা কর্মীরা।
সোমবার (০৩ মে) সকাল সারে ১০ টার দিকে পৌর এলাকার শালগাড়িয়া ৯নং ওয়ার্ড এর শহীদ ক্যাপটেন এম মনসুর আলী ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায়ে রেখে তুলে দেয়া হয় উপহার সামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে প্রায় এক সপ্তাহের খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ডাউল, তেল, লবন, সাবান, বিভিন্ন প্রকারের গুড়া মসলা রয়েছে।
জেলা যুবলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতায় ইতিমধ্যে একহাজার কর্মহীন পরিবারের মানুষের খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। প্রথমবারের মত এবারো আমাদের এই কাজে আর্থিক সহযোগিতা প্রদান করছেন দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেলা শহর পাবনা গর্ব স্কয়ার গ্রুপ।
কেন্ত্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা পর্যায়ের করোনাকালীন লকডাউন এর জন্য কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামসগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ন্যায় এবারো আমরা পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে কর্মহীনদের তালিকা করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা চেষ্টা করছি বলে জানান তিনি।


