IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বগুড়ায় প্রতারণার শিকার দুই মেয়ে উদ্ধার

বগুড়ায় প্রতারণার শিকার দুই মেয়ে উদ্ধার

উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় সোশ্যাল মিডিয়াতে রংপুর ও গাজীপুরের দুই যুবকের প্রতারণার শিকার হয়ে বাসা থেকে চলে যাওয়া ১৬ বছরের মেয়ে ও সঙ্গী হিসেবে যাওয়া ১১ বছরের মেয়ে শিশুকে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ৩ জেলায় ১১দিনের কঠোর অভিযানে উদ্ধার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

থানা এবং শিশুদের অভিভাবক সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় নানা মিষ্টি কথার জালবুনে বিভিন্ন প্রলোভনে বগুড়া দুপচাঁচিয়ার গত ১৫ এপ্রিল ১৬ বছরের এক সনাতন ধর্মাবলম্বী মেয়েকে বগুড়া থেকে নিয়ে যায় রাসেল নামে এক যুবক যে পেশায় রাজমিস্ত্রী। যাওয়ার সময় সেই মেয়েটি সঙ্গী হিসেবে তার সাথে নিয়ে যায় তার বয়সে ছোট সম্পর্কে ফুফু ১১ বছরের আরেক মেয়ে শিশুকে। প্রাইভেট পড়তে গিয়ে আর না ফিরলে ২ মেয়ে একসাথে উধাও হয়ে যাওয়ার ঘটনায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করে সম্পূর্ণ অসহায়ত্বের সাথে পুলিশের সহযোগিতা কামনা করে।

আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেলের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ এর দিকনির্দেশনায় এবং দুপচাঁচিয়ার অফিসার ইনচার্জ হাসান আলীর নেতৃত্বে ওসি (তদন্ত) সনাতন চন্দ্র সরকার, এস.আই সাইফুল ইসলাম, নাসির সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তৎক্ষনাৎ ঘটনাটির তদন্ত শুরু করলে একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ১৬ বছর বয়সী সেই মেয়ের সাবেক কথিত ফেসবুক প্রেমিক রংপুর পীরগাছায় রাসেলের বাসায় অভিযান চালায় এবং সেখান থেকে পুলিশ তথ্য পায় মূলত রাসেল এই কাজে সহযোগিতা করলেও মূলত রাসেলের বন্ধু ঢাকা গাজীপুরের গার্মেন্টস্কর্মী হৃদয়ের সাথেই রয়েছে সেই দুই মেয়ে। পরে পুলিশিং বিভিন্ন কৌশলে তাদের উপর চাপ প্রয়োগ করলে ফেসবুক প্রতারক হৃদয় সিরাজগঞ্জে তৃতীয় পক্ষের মাধ্যমে ১১ দিনের মাথায় সেই ২ মেয়েকে ফেরত দেয় এবং পুলিশের হাল না ছাড়ার মানসিকতায় ৩ জেলায় অভিযান চালিয়ে প্রতারণার শিকার সেই দুই মেয়ে সুস্থভাবে উদ্ধার হয়।

এদিকে মেয়েদের পেয়ে আবেগাপ্লুত হয়ে দুপচাঁচিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তাদের অভিভাবকেরা। ঘটনায় ভুক্তভোগী ২ জনই শিশু হওয়ায় তাদের নাম ও ঠিকানা বিস্তারিত জানানো না গেলেও এই ঘটনায় যেমন পুলিশিং দক্ষতা উঠে এসেছে তেমনি করোনাকালীন সময়ে ঘরে থাকার কারণে অভিভাবকদের নজর এড়িয়ে শিশুদের সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে নৈতিক অবক্ষয় এবং বিভিন্ন চক্রের ফাঁদে জড়িয়ে যাবার আশঙ্কাও সমহারে উঠে এসেছে।

এ প্রসঙ্গে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী গত শনিবার রাতে মুঠোফোনে জানান, করোনাকালীন সময়ে অভিভাবকদের অগোচরেই শিশুরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এ্যাপস্ এ আসক্ত হয়ে বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডে পা দিয়ে ফেলছে যা কোনভাবেই কাম্য নয়। ইদানিং সময়ে ছোট ছোট মেয়েরা বিভিন্ন চক্রের প্রলোভনের ফাঁদে পরে বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনা বেড়েছে যার মাশুল সেই মেয়েদের ও তাদের অভিভাবকদের আজীবন দিতে হচ্ছে বা হবে। যেক্ষেত্রে সর্বপ্রথম শিশুদের আগে অভিভাবকদের সচেতন হতে হবে।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে দুপচাঁচিয়ায় তিনি শতভাগ সুষ্ঠু পুলিশিং সেবা প্রদানের অঙ্গিকার করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31