IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রেমিককে নিয়ে বোনকে হত্যা, অতঃপর…

প্রেমিককে নিয়ে বোনকে হত্যা, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : রংপুরে মধ্যগনেশপুরে চাঞ্চল্যকর দুই বোন সোমাইয়া আক্তার মীম ও জান্নাতুল মাওয়া মৌকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মাফুজার রহমান রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যার সঙ্গে রিফাত সারাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, পুলিশের কাছে এবং রোববার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিফাত। আদালতকে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়ে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে রংপুর কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত।

একটি সূত্র জানিয়েছে, ঘাতক মাহফুজার রহমান রিফাত ধর্ষণের পর তাদের দুই বোনকে হত্যা করেছে।

পুলিশের বিভিন্ন দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নগরীর মধ্যগনেশপুর এলাকায় মমিনুল ইসলামের মেয়ে জান্নাতুল মাওয়া নবম শ্রেণির ছাত্রী এবং মোকসেদুল ইসলামের মেয়ে সুমাইয়া আখতার মীম এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা দুইজন চাচাতো বোন। একই বাসায় পাশাপাশি ঘরে থাকতো।

জান্নাতুল মাওয়ার বাবা-মা তাদের স্বজনদের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরে গিয়েছিলো। তবে মীমের বাবা-মা বাসাতে থাকলেও তারাও বাইরে ছিলো। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেমিক মাহফুজার রহমান রিফাতকে ফোন করে বাসায় যায় মীম। তারা দুজনেই মীমদের থাকার ঘরে অবস্থান করে। এদিকে মীমের চাচাতো বোন জান্নাতুল মাওয়া মৌ হঠাৎ করে মীমদের ঘরে ঢুকে মীম ও তার প্রেমিক রিফাতকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তার বাবা-মাকে বলে দেয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মীম ও তার প্রেমিক রিফাত জান্নাতুল মাওয়া মৌয়ের ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মুখে বিষ ঢেলে দেয় এবং গলায় ব্লেড দিয়ে কিছু অংশ কেটে ফেলে।

এ ঘটনার পর রিফাতের সঙ্গে মীমের কথা কাটাকাটি হয়। রিফাত এ সময় বুঝতে পারে মীমও হয়তো জান্নাতুল মাওয়াকে মেরে ফেলার ঘটনায় তার নাম বলে দিতে পারে। এ কারণে রিফাত মীমকে হত্যা করার পরিকল্পনা করে। সঙ্গে সঙ্গে মীমকে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে রিফাত তাদের বাসা থেকে বের হয়ে যায়।

দুপুর দেড়টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় মীমের লাশ দেখে এবং জান্নাতুল মাওয়াকে অন্যঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দুই বোনের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মীমের মোবাইলে পাওয়া রিফাতের নম্বরে বিভিন্ন সময়ে কথা বলা এবং হত্যাকাণ্ডের আগে তাদের বাসায় আসার আগেও কথা হওয়ার বিষয়টি তথ্য-প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় পুলিশ। পরে নগরীর মধ্য বাবু খাঁ থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ জানান, আমরা রিফাতকে গ্রেপ্তার করেছি। সে পুলিশের কাছে এবং আদালতে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ