IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১শ ৫৫ পরিবার

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১শ ৫৫ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় শ্রমিকদের (মাইক্রো চালক, চা ষ্টল মালিক, শ্রমিক) হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার (৬ মে) বেলা ১টার দিকে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ চত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন নওগাঁর বিজ্ঞ অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সাগর দাস প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা জানান, চলমান বৈশ্বিক মহামারিতে কর্মহীন হয়ে পড়া ১শ ৫৫ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা বেশ দূর্ভোগে পড়েছেন। সরকারের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। তাই প্রধানন্ত্রীর নির্দেশে ঈদের উপহার হিসাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31