IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লালপুরে ছোট ভাইয়ের হতে বড় ভাই খুন, আটক ৫

লালপুরে ছোট ভাইয়ের হতে বড় ভাই খুন, আটক ৫

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে জান আলী (৫২) ও আনসার আলী (৪০) নামের দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিবাধের জেরে ছোট ভাই আনসার আলী ও তার লোকজনের পিটুনিতে বড় ভাই জান আলী নিহত হয়েছে।

শুক্রবার (৭ মে) দুপরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ছোট ভাই আনসার আলী সহ একই গ্রামের ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো, আবু রায়হান (৩২), আশিক আলী (১৫) মামুন আলী (১৮) ও আনসার আলীর ছেলে মতিউর রহমান (২৬)। এ ঘটনায় মহিলা সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই ভায়ের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার তাদের বিরোধপূর্ন জমি মাপ জোখের এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আনসার ও তার লোকজন কাঠের বাটাম দিয়ে জান আলীকে এলাপাথাড়ি পিটিয়ে জখম করে। পরে মারাত্মক আহত অবস্থায় জান আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি শান্ত করে এবং ওই ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে, এ বিষয়ে এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31