IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

বদলগাছীতে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করায় ছেলে রাসেল রানাকেসহ আরো ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার গোয়ালভিটা গ্রামের সিদ্দিক রহমানের বড় ছেলে রাসেল রানা (২৮) ও রনাহার গ্রামের ফয়সাল (২২)।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার গ্রকৌশলী আব্দুল মান্নান মিয়া তার অফিস মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, বদলগাছী উপজেলার গোয়ালভিটা গ্রামের সিদ্দিক রহমানের বড় ছেলে রাসেল রানা গত ৯ মে সকাল ১০টায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। ১১ মে পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে তার বাবা বদলগাছী থানায় একটি সাধারন ডায়েরি করেন।

এরই মধ্যে রাসেল রানা তার ছোট ভাইকে ফোন করে জানায় বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা না পাঠালে তাকে মেরে ফেলা হবে। এভাবে টাকা চেয়ে বার বার ফোন করতে থাকে রাসেল। পরে সিদ্দিক রহমান বদলগাছী থানায় একটি অভিযোগ দেন।

অভিযোগের সূত্র ধরে বদলগাছী এবং পার্শবর্তী জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। বুধবার (১২মে) রাত ১টার দিকে রাসেলকে বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর সরকারি গ্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর রাসেলকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা সদর থেকে ঘটনার মূল হোতা ফয়সাল আহম্মেদ ফাহিমকে আটক করা হয়। ফয়সাল বদলগাছী উপজেলার রনাহার গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার বলেন, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে অপহরণ নাটকের তথ্য বেরিয়ে আসে। উপজেলার রামপুর গ্রামের নাজমুল হোসেনের বাড়ি থেকে রাসেল রানা, ফয়সাল আহম্মেদ ফাহিম ও সাখাওয়াত হোসেনসহ অজ্ঞাত আরও ২-৩ জন অপহণের নাটক সাজিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। ঘটনায় থানার মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাসেলের পরিবার জানায়, সে মাদকাসক্ত এবং চিহ্নিত জুয়াড়ি। এসব কারণে তার সংসার বেশ ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ পরিশোধের তেমন কোন উপায় না থাকায় রাসেল পাওনাদারদের কাছে অপদস্থ হতে থাকে। বন্ধুদের পরিকল্পনার অংশ হিসেবে স্বেচ্ছায় অন্তরালে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সাজানো এই অপহরণ এর নাটক করার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31