IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> বালাই নেই সামাজিক দূরত্বের, ভাড়াও দ্বিগুণ

বালাই নেই সামাজিক দূরত্বের, ভাড়াও দ্বিগুণ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সে সিদ্ধান্ত মানছে না মানিকগঞ্জের অধিকাংশ গণপরিবহন। বিভিন্ন গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও কোনো কোনো গাড়িতে দাঁড়িয়েও যাত্রীরা চলাচল করছেন।

বৃহস্পতিবার জেলার শিবালয় উপজেলার আরিচা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাধারণ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া নিয়ে প্রাইভেটকারে করে যাত্রী বহন করছে স্থানীয় কিছু পরিবহন দালাল।

এছাড়া সেলফি, শুভযাত্রাসহ ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাস সার্ভিস ও সিএনজিতে করে কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। গণপরিবহন সঙ্কটের অজুহাত দেখিয়ে প্রায় প্রতিটি গাড়িতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে ও দ্বিগুণ যাত্রী পরিবহন করা হচ্ছে।

এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিংগাইর-হেমায়েতপুর সড়কে সিএনজি, প্রাইভেটকার, হ্যালো বাইক, থ্রি-হুইলারসহ বিভিন্ন গাড়িতে সব সিট ভরে যাত্রী পরিবহন করা হচ্ছে কয়েকগুণ ভাড়ার বিনিময়ে। একই চিত্র দেখা গেছে মানিকগঞ্জের অন্যান্য আঞ্চলিক মহাসড়কেও।

মানিকগঞ্জের বিভিন্ন আঞ্চলিক মহাসড়কের চলাচলরত একাধিক যাত্রী জানয়, সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ালেও গাড়িতে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আর গাড়ির সঙ্কটও অনেক বেশি। প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়ার বিনিময়ে গাড়িতে চলাচল করতে হচ্ছে। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।

শিবালয়ের আরিচা থেকে ধামরাইয়ের বারবাড়িয়া পর্যন্ত চলাচলরত সেলফি পরিবহনের চালক জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আরিচা থেকে বারবারিয়া পর্যন্ত গাড়ি চলে।

অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সবাই যেভাবে যাত্রী পরিবহন করছে ও ভাড়া নিচ্ছে, আমরাও সেভাবেই নিচ্ছি।

শুভযাত্রা পরিবহনের এক যাত্রী কামরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করে গাড়ি পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে গাড়ি পেলেও ভাড়া দিগুণ। আসলে অর্ধেক যাত্রী পরিবহনে সরকার নির্দেশ দিলেও যানবাহন তো দ্বিগুণ হয়নি, ফলে গাড়ির সঙ্কট বেড়েছে।

এ ব্যাপারে জেলার বাস মালিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সকল পরিবহনের মালিক ও শ্রমিকদের বলা হয়েছে সরকারি নির্দেশনা মেনে চলাচল করতে। কেউ যদি আইন অমান্য করে, তাকে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। যে অন্যায় করবে তার দায় তাকেই নিতে হবে।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন বলেন, গণপরিবহনের অনিয়ম বন্ধে আমরা গতকালও মোবাইল কোর্ট পরিচালনা করেছি, আজও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31