ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সোমবার নারীসহ আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এদের মধ্যে রহনপুর পৌর এলাকার ৪ জন, বোয়ালিয়া ইউনিয়নের ২ জন রয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং অফিসার ডাঃ হাসান আলী জানান, করোনা ২য় ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৩৫ জন চিকিৎসাধীন, ১৪ জন সুস্থ ও ১ জনের মৃত্যু হয়েছে।


