IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় বিল ভোগান্তির গ্যারাকলে নাভিশ্বাস পল্লী বিদ্যুৎ গ্রাহকদের

কুষ্টিয়ায় বিল ভোগান্তির গ্যারাকলে নাভিশ্বাস পল্লী বিদ্যুৎ গ্রাহকদের

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : জেলার সর্ববৃহৎ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণকারী সংস্থা হিসেবে প্রায় ৫লক্ষাধিক গ্রাহকের বিদ্যুৎ সেবা দিচ্ছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। এই সংস্থার সেবা গ্রহিতা গ্রাহকগনের সিমাহীন ভোগান্তি তালিকার শীর্ষে রয়েছে বিল ভোগান্তি।

অভিযোগ উঠেছে এই সংস্থাটির বিল ভোগান্তির প্রলম্বন দিন দিন বেড়েই চলেছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন গ্রাহকগণ। পূর্বে সমস্যাটি থাকলেও তা সহনীয় পর্যায়ে থাকায় সেগুলি নিয়ে কারো কোন মাথাব্যথা ছিলো না। তবে গত বছর এপ্রিল থেকে এই সমস্যার তীব্রতা চরম আকার ধারণ করায় জেলাজুড়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন গ্রাহকগণ। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রাচার হওয়ায় সংস্থার কর্তৃপক্ষ সমাধানের কথা বলে নানা আশ্বাসে শান্ত করেছিলো গ্রাহকদের।

প্রকৃত অর্থে আদৌ কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন কর্তৃপক্ষ তার কোন তথ্য জানেন না গ্রাহকরা। একই ভাবে চলতি বছরের মে মাস পর্যন্তও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল মনগড়া বা ইচ্ছে মতো অতিরিক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এবছরের মে মাসে বিতরণকৃত বিদ্যুৎ বিলের কাগজ দেখে চমকে উঠেছেন অসংখ্য গ্রাহক। বিদ্যমান মিটার রিডিং না দেখে বা ঘরে বসে আন্দাজে মনগড়া সংখ্যায় অতিরিক্ত বিল করে আরও একবার বিল ভাগান্তির গ্যারাকলে ফেলেছে বলে গ্রাহকদের করা এই অভিযোগ বিষয়ে কর্তৃপক্ষ বলছেন মিটার রিডিং এর অতিরিক্ত বিল করা হয়েছে এমন অভিযোগ কোন গ্রাহক দিলে তা তদন্ত করে দেখা হবে। সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের গ্রাহক হাসান আলীর স্ত্রী নূর মুর্শেদার অভিযোগ, চলতি মে মাসে ৩০২/১৮০০ নং বিলের কাগজে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গত ১৩ মে, ২০২১ তারিখে প্রস্তুতকৃত বিলে বর্তমান রিডিং ১৪৭০ এবং ৩০০ ইউনিট কনজাম্পশন দেখানো হয়েছে।

বুধবার বিলের কাগজ হাতে পাওয়ার পর বৃহষ্পতিবার ২৭মে তারিখে মিটারে বিদ্যমান রিডিংয়ে দেখা যায় ১৪৮৬। তাহলে যেদিন এই বিল প্রস্তুত করা হয়েছে তারপর ১৫দিন অতিক্রম শেষে কিভাবে মাত্র ১৬ ইউনিট বিদ্যুৎ খরচ হয়? পল্লী বিদ্যুতের হিসেব যদি সঠিক হতো তাহলে এই ১৫দিনে আমার বিদ্যুৎ খরচ হওয়ার কথা ১৫০ ইউনিট। প্রকৃত অর্থে আমার বাসায় পূর্বের কয়েক মাসের বিলের সূত্রে কোনদিনই ৬শ থেকে ৭৫০টাকার বেশী বিল হয়নি যেখানে এই মে মাসে ওরা বিল ধরিয়ে দিয়েছেন ১৯শ ৬৭টাকার। একই ভাবে আমার ভাসুরের বিদ্যুৎ বিলেও অতিরিক্ত বিল করা হয়েছে। এছাড়া আমাদের এলাকায় এই অভিন্ন অভিযোগে চরম বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সব গ্রাহকরা।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মিটার রিডিং ছাড়া কোথাও একটি বিলও করা হয় নাই, প্রশ্নই উঠে না। এমন অভিযোগ কারো থাকলে তারা আইনগত পদক্ষেপ নেবেন। অতিরিক্ত বা ইচ্ছেমতো অতিরিক্ত বিদ্যুৎ বিল করার কোন সুযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31