ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ভারতীয় ঢ়লের পানিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলঞ্চালে জমিতে কেটে রাখা শত শত বিঘা জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে।
বৃহস্পতিবার দিন ও রাতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাতের কারনে উপজেলার আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের চূড়ইল বিল ও তৎসংলগ্ন এলাকায় কেটে রাখা বোরো ধান তলিয়ে গেছে। এতে ৫ শ’ ৫০ হেক্টর জমির ধান জলমগ্ন হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দিনরাতে ১৪৫ মি.মি বৃষ্টিপাত হয়েছে।
ঐ এলাকা শুক্রবার সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নিবার্হী অফিসার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ও বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম।
ক্ষতি গ্রস্থ কৃষকরা জানান, বৃহস্পতিবারের দিন রাতের বৃষ্টি ও ঢ়লের পানিতে কেটে রাখা ধান হঠাৎ করেই ডুবে যায়।
তারা আরও জানান, বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য ঐ এলাকার খাল গুলো দ্রæত খনন করা প্রয়োজন।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান, আগামী দুই-এক দিনের মধ্যে জমিতে জমে থাকা পানি নিষ্কাশন হলে কৃষক নিমজ্জিত ধানগুলো সংগ্রহ করতে পারবে এবং সমস্যা সমাধানে জনপ্রতিনিধিসহ উদ্ধোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে।


