ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : অপহৃত এক নারীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলেন আমের রাজধানী খ্যাত র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। ২৮ মে শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
অপহৃত ওয়াহিদা বেগম হেমা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউপির পলশা শ্রীরামপুর গ্রামের ফিরোজ কবিরের মেয়ে।
জানা গেছে, এক সপ্তাহ ধরে নিখোঁজ হওয়ার ছিলো হেমা। পর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া থেকে ২৫ বছরের ওয়াহিদা বেগম হেমাকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
র্যাব জানিয়েছে, গত ২১ মে নিখোঁজ হয় হেমা। কোথাও হেমাকে খুঁজে না পেয়ে ২৬ মে সদর মডেল থানায় জিডি নং-১১৩৩ করা হয়। ওয়াহিদা বেগম হেমা কে তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলেও এক বার্তায় জানায় র্যাব। র্যাবেও প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হেমার পরিবার।


