IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> জন্মদিনে ভালবাসায় সিক্ত রক্তের ফেরিওয়ালা মিজান

জন্মদিনে ভালবাসায় সিক্ত রক্তের ফেরিওয়ালা মিজান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলার রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজানের আজ ৪৪ তম শুভ জন্মদিন। দিন টি উপলক্ষে এলাকা এবং এলাকার বাহিরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হলেন মিজান।

আকিব জাবেদ মিজান ১৯৭৭ সালের ২৮ মে উপজেলার নজিপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার মাতা খোদেজা রহমান ও পিতা মৃত আব্দুর রহমান মাস্টার। তাঁর পিতা জীবদ্দশায় একজন শিক্ষানুরাগী ব্যাক্তি ছিলেন।

রক্তের ফেরিওয়ালা খ্যাত নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আকিব জাবেদ মিজান ছোট বেলা থেকেই পরোপকারী, সব সময় চিন্তা করতেন মানুষের জন্য কিছু করতে সেই চেতনা বুকে ধারন করে মানুষের কল্যাণে নিজেকে ব্যাস্ত রাখেন। ১৯৯৭ সালে কোন এক অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে নিজ শরির থেকে রক্ত দান করে এবং সেই লোক সুস্থ হয়, সেই ভাল লাগা থেকে ব্যক্তি উদ্যোগে শুরু হয় রক্ত সংগ্রহ করে দেওয়া।

বর্তমানে ১২ শ’র উপর ডোনার এবং ৩১৭৮ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছেন বিভিন্ন রোগীদের। তার এ মহতী উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকা এবং এলাকার বাহিরের কতশত রোগী, সৃষ্টিকর্তার রহমতে তার সহযোগিতায় মুমূর্ষু রোগী প্রাণে বেঁচেছেন, তার এ রক্ত সেবা দেওয়াই এলাকার মানুষের কাছে আসল নাম ভুলে রক্তের ফেরিওয়ালা হিসাবেই পরিচিত বেশী।

আজ তাঁর জন্ম দিন উপলক্ষে সকাল থেকেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরাসরি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোনে তাঁকে ক্ষুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও তার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছেন।

দিন টি উপলক্ষে শুক্রবার ২৮শে মে সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ডের নওগাঁ রোডে রক্তদান সেবা কেন্দ্রে তাঁর বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীগন মিষ্টি বিতরণ দোয়া প্রার্থনা ও কেক কেটে উদযাপন করেন।

মিজান বলেন যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যত দিন বেঁচে থাকবেন ততদিন তিনি এ কাজ টি করে যেতে চান তার লক্ষ্য ছিল ৩ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করা সেটি পূর্ণ হয়েছে এ বার তিনি স্বপ্ন দেখছেন ৩০ হাজার ব্যাগ রক্ত সংগ্রহের সকলের সহযোগিতায় তিনি সফল হবেন বলে আশা করেন।

তিনি সকল সুস্থ ব্যক্তিকে রক্তদানের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন । বৈশ্বিক করোনা মহা মারিতে করোনা সংক্রামণ বিস্তার রোধে তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31