IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে মধুমাসে রসালো ফলের সমাহার

নন্দীগ্রামে মধুমাসে রসালো ফলের সমাহার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ঋতু চক্রের পালাবদলে প্রকৃতিতে চলছে এখন গ্রীষ্মকাল। প্রখর তাপ প্রবাহের দাপট দেখিয়ে বিদায় নিয়েছে বৈশাখ। শুরু হয়েছে মধুমাস হিসেবে খ্যাত জৈষ্ঠ্য। এখন মাঝে মাঝেই দেখা মিলছে প্রশান্তির বৃষ্টি।

খরতাপে অতিষ্ঠ তৃষ্ণার্ত মানুষের প্রাণ জুড়াতে বগুড়ার নন্দীগ্রামে বাজারে এখন হরেক রকমের রসালো ফলের সমাহার ঘটেছে। দোকানগুলোতে থরে থরে সাজানো বিভিন্ন জাতের আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, তরমুজ, বাঙ্গীসহ বাহারি সব দেশী ফল।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে এই রসালো ফলগুলো। নানা ফলের মধুরঘ্রাণে ভরে উঠছে বাজারের আশপাশ। আবার হাট-বাজারে ফলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। মিষ্টি এই মৌসুমী ফলগুলো নতুন বাজারে আসায় সব ধরণের ক্রেতারাই কম বেশি কেনার চেষ্টা করছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি ভিড় ছিলে আম ও লিচুর দোকানে। তবে খুব কম পরিমাণেই বাজারে উঠেছে বাঙালির জাতীয় ফল কাঁঠাল। যদিও ফলের দাম তুলনাম‚লকভাবে বেশি বলে দাবি ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন এখনও বাজারে ফলের প্রাচুর্যতা তেমন বাড়েনি। তাই দাম একটু বেশি।

বাজারে দেখা গেছে, প্রতি ১০০ পিস লিচু বিক্র হচ্ছে ২৪০ থেকে ৩৫০টাকায়, বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ১০০ টাকায়। জাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় ও প্রতিটি কাঁঠাল আকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকায়।

কলেজ পাড়ার বাসিন্দা ফল ক্রেতা নিতিশ গাঙ্গুলী বলেন, ছেলে-মেয়েরা মিষ্টি জাতীয় ফল খেতে পছন্দ করে। ভরা মৌসুমেও ফলের বাজার খুব বেশি মনে হচ্ছে। আমি ৫ কেজি আম ৮০ টাকা কেজি দরে ও ১০০ শো লিচু ২৮০ টাকায় কিনেছি।

নন্দীগ্রাম হাটের ফল ক্রেতা রাসেল আহম্মেদ জানান, এ মাসে মিষ্টি জাতীয় ফল আম, জাম, কাঁঠাল, কলা, লিচুসহ বিভিন্ন ধরণের ফল বাজারে এসেছে। মানুষ তার সাধ্যমতো এ সকল ফলগুলো ক্রয়ও করছে। আমিও কিছু ফল কিনেছি।

ফল ব্যবসায়ী সোহাগ হোসেন বলেন, এখনও বাজারে ভালো আম ও লিচু আসেনি। বিশেষ করে চায়না থ্রি লিচু ও আম্রপালি খুব বেশি পাওয়া যাচ্ছেনা। ফল যখন বাজারে বেশি বেশি আসবে তখন এমনিতেই দাম কমে যাবে। আগের তুলোনায় বাজার এখন কিছুটা কমেছে।

ফল ব্যবসায়ী তোতা মিয়া জানান, আমরা ফলগুলো কিনে এনে বিক্রি করি। তাই বেশি দামে কিনতে হলে আবার বেশি দামেই বিক্রয় করতে হয়। আম ৬০-১০০ টাকা ও লিচু ১০০ পিচ ২৪০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, যেকোন ফল মানবদেহের জন্য উপকারী। বিশেষ করে এই মৌসুমী ফলগুলোতে ভিটামিন ও মিনারেলসহ নানা পুষ্টি উপদানে ভরপুর। তাই সবারই পরিমিত পরিমানে এ ফলগুলো খাওয়া দরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31