IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> আমনুরা-রহনপুর নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

আমনুরা-রহনপুর নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তপুর : সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বিদ্যুত বিভ্রাট বেড়ে যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হওয়ায় সাবেক সাংসদ জিয়াউর রহমান নেসকো কর্তৃপক্ষের সাথে সাক্ষাত করে বিদ্যুৎ সমস্যার সমাধান দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিরসনে অবশেষে চালু হল আমনুরা-নাচোল-রহনপুর নতুন বিদ্যুত সঞ্চালন লাইন গত ২৩ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও যান্ত্রিক সমস্যার কারনে ১ জুন থেকে এ লাইন চালু করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর নেসকো লি: এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান।

এদিকে, এ নতুন বিদ্যুৎ লাইন চালু হওয়ায় বুধবার দুপুরে নেসকো অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন সাবেক সাংসদ জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল।

সাবেক সাংসদ জিয়াউর রহমান জানান, এ বিষয়ে নেসকোর রাজশাহী অঞ্চলের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে সম্প্রতি আলোচনা করে দ্রæত চালুর ব্যবস্থা করা হয়।

এদিকে, নেসকোর নির্বাহী প্রকৌশলী আ:হান্নান উপস্থিত সাংবাদিকদের জানান, জরাজীর্ণ রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ ৩৩ কেভি সঞ্চালন লাইনটি সম্প্রতি রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে নেয়া হয়েছে। যা গত ১৩ এপ্রিল চালু করা হয়। কিন্তু প্রযুক্তিগত ও রাস্তার ধারে গাছপালা থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যা অচিরেই সমাধান করা হবে।

তিনি আরো জানান, নেসকো প্রায় ৮৯ কোটি ৫৬ লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করেছে। এ বরাদ্দের ভিতরে নাচোলে একটি সাব-ষ্টেশন করা হবে এবং জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে। এছাড়া রহনপুর সাব স্টেশনে নির্মানাধীন নতুন একটি ইউনিট চালু হলে লোড ম্যানেজমেন্টের সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া পৌর মেয়র মতিউর রহমান খানের এর আবেদনের প্রেক্ষিতে পৌর এলাকার যে সব জায়গার বিদ্যুৎ পোল তা অচিয়েই স্থাপন করা হবে।

তিনি আরো জানান, বর্তমানে গোমস্তাপুর ও নাচোলে ৮.৫ মে. বিদ্যুৎ এবং সেচ মৌসুমে ১২.৫ মে. বিদ্যুৎ প্রয়োজন। যার সবটায় নগদ অর্থ দিয়ে ক্রয় করতে হয়। এ কারনে যথা সময়ে বিদ্যুৎ পরিশোধের জন্য গ্রাহকদের অনুরোধ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31